চট্টগ্রামে যুবদলের প্রভাব খাটিয়ে জায়গা দখলের অভিযোগ যুবদল নেতা রকির বিরুদ্ধে
- আপডেট সময় : ০৫:১৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে
চট্টগ্রামে যুবদলের প্রভাব খাটিয়ে জায়গা দখলের অভিযোগ যুবদল নেতা আব্দুল খালেক রকির বিরুদ্ধে
কমিটি ফিরতেই বেপরোয়া হয়ে উঠেছেন যুবদল নেতা,মাদক ব্যাবসা থেকে শুরু করে মানুষের জায়গা দখল বাদ রাখছে না কিছুই।ক্ষমতার দাপটে মানছেন না আদালতের আদেশও।
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন খাজা চিশতিয়া জামে মসজিদের সামনের একটি জায়গা দখলের অভিযোগ উঠেছে যুবদল নেতা রকির বিরুদ্ধে।এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন ধরে এই জায়গা ও ঘরগুলো গুলো নিয়ে মালিক পক্ষের মধ্যে বিরোধ চললেও সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রকি জায়গাটি দখল করে দোকান-ঘর নির্মান করছে।
এই জায়গাটির উপর ২য় যুগ্ম জেলা জজ আদালত কতৃক ১৫১ ধারায় অস্থায়ী নিষেধাজ্ঞা চলমান আছে।যার মামলা নং-২৯৫/২০১৫।
খোঁজ নিয়ে জানা যায়,আব্দুল খালেক রকি নিউ শহীদ লেইন ইউনিট যুবদলের সিনিয়র সহ-সভাপতি পদে আছেন এবং সে ৯ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনের অনুসারী।
এ বিষয়ে সরেজমিনে তদন্তে গেলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য,যুবদলের প্রভাব খাটিয়ে মাদক ব্যাবসা করেন রকি।৫ ই আগষ্ট সরকার পতনের পর থেকে এলাকায় অবাধ মাদক ব্যাবসা শুরু করেন রকি।যা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রশাসন অথবা দল ব্যাবস্থা নেয়নি কেউই।
পুলিশ সূত্রে জানা যায়,আব্দুল খালেক রকির বিরুদ্ধে মাদক ব্যাবসার অভিযোগ আছে কিন্তু উপযুক্ত তথ্য ও প্রমাণের অভাবে তাকে গ্রেফতার করা যাচ্ছে না।তাকে নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা জানান,৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনের প্রভাব প্রতিপত্তির কাছে অসহায় আমরা।দেলোয়ারের ভয়ে কেউ মুখ খুলতে পারি না।
মুখ খুললেই শুরু হবে দেলোয়ার বাহিনীর অত্যাচার- নির্যাতন ও হামলা-মামলা।আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর সে শুধু মানুষের জায়গা দখল করে।কোথাও খালি জায়গা দেখলেই দখল করে সে।তার বিষয়ে আমাদের আসনের এমপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরী সাহেব ও অবগত আছেন।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল খালেক রকির সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জায়গার মালিক জনাব সামসুল হকের সাথে কথা বললে তিনি জানান,রকি একজন ভুমিদস্যু।সরকার পতনের পরে সে এবং তার ভাই জনি আমার একাধিক জায়গা দখল করে ঘর নির্মাণ করে এবং এ ঘরগুলোতে অবৈধ মাদক কারবার চালাচ্ছে।তার পরিবারের লোকজনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।রাজনৈতিক ছত্রছায়ার কারণে আমি তার বিরুদ্ধে কোনো ব্যাবস্থা নিতে পারছি না।আমি প্রশাসনের কাছে অনুরোধ করি অনতিবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।









