Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ বাঁশখালীতে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত-১

বাঁশখালীতে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত-১

বাঁশখালীতে র‍্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত-১

মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
বাঁশখালীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) এর সাথে জলদস্যুদের ‘বন্দুকযুদ্ধে’ মো. ইরান (৩৫) নামে একজন নিহত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। নিহত জলদস্যু ইরান পূর্ব চাম্বল এলাকার মো. সিরাজ প্রকাশ সিরাজ ফকিরের ছেলে।

মো. মাশকুর রহমান বলেন, বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকায় সকাল সোয়া ৮টার দিকে র‌্যাবের টহল দলের সাথে জলদস্যুদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ১৩টি অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহত ইরান কুখ্যাত জলদস্যু। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টির মতো মামলা রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here