চট্টগ্রাম ট্রেনের ছাদে ভ্রমণ কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯ ১৬৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম রেল স্টেশনে ট্রেনের ছাদে উঠায় ৬ যাত্রীকে রেলওয়ে আইনের ১২৯ ধারায় এবং পাবলিক প্লেসে ধুমপান করায় ৪ জনকে ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় মোট ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সুবর্ণ, চট্টলা এক্সপ্রেস, বিজয়, উদয়ন এক্সপ্রেস, মেইল ট্রেনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, আজ থেকে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সকল স্টেশনেও নোটিশ প্রদান করা হয়েছে।

সকালে স্টেশনে এসে দেখা যায়, ট্রেনের ছাদে কিছু যাত্রী উঠে বসে আছেন এবং পাবলিক প্লেসে কিছু যাত্রী ধুমপান করছেন। তাই তাদেরকে রেলওয়ে আইনের ১২৯ ধারায় এবং ধুমপান তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪ ধারায় মোট ২ হাজার ৫৫০ টাকা জরিমান করা হয়েছে। উল্লেখ্য, ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করছে রেলওয়ে। ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে, সর্বোচ্চ শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড প্রদান করা হবে।

আজ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার প্রেক্ষিতে বাংলাদেশের সব রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়া হয়েছে নোটিশ। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সবাই সমান অপরাধী। ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করে। তবে ওই ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম ট্রেনের ছাদে ভ্রমণ কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৮:০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯