Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সুইমিংপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন

সুইমিংপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন

সুইমিংপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে। নগরপিতা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের হাত ধরে চট্টগ্রামেই নির্মিত হয়েছে আন্তর্জাতিকমানের সুইমিংপুল। যাতে ব্যয় করা হয়েছে সাড়ে ১১ কোটি টাকা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুইমিংপুলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। উদ্বোধনের পরেই সবার জন্য উন্মুক্ত করা হবে সুইমিংপুল।
সিজেকেএস সূত্রে জানা গেছে, শিক্ষানবিশ (সাঁতার না জানা) ক্যাটাগরিতে ছেলে-মেয়েদের ১ মাসের কোর্সে ভর্তি ফি ৩ হাজার টাকা। ১ ঘণ্টার ক্লাস হবে সপ্তাহে ৪ দিন। মাসের যেকোনো দিন ভর্তি হওয়া যাবে। প্রতি ব্যাচে সর্বোচ্চ ৩০ জন সাঁতারু অংশ নিতে পারবে।

বিভিন্ন ইভেন্টের জাতীয় দল ও চট্টগ্রাম জেলা দলের সাঁতারুরা সপ্তাহে ৪ দিন দৈনিক এক ঘণ্টা সাঁতার কাটতে পারবেন। জনপ্রতি প্রতিঘণ্টা ২০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here