বাকলিয়ায় ৪ জনকে অপহরণের অভিযোগে আটক ৯
- আপডেট সময় : ০৩:৫৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ ১২৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় ৪ জনকে অপহরণের অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে নগরীর বাকলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়। এছাড়া অপহৃত হওয়া বিদেশগামী দুই যাত্রীকে সকালে এয়ার এরাবিয়ার ফ্লাইটে তুলে দেয়া হয়েছে।
বেলাল ও ইয়াছিন নামে দুই ব্যক্তি দুবাই যাওয়ার উদ্দেশে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসেন। নগরীর কালামিয়া বাজার এলাকায় আত্মীয়ের বাসায় ওঠেন তারা। হঠাৎ করেই নয় জন যুবক এসে বিদেশগগামী দুই যুবক ও তাদের দুই আত্মীয়কে ধরে নিয়ে যায়। তাদের ওপর নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করে।
অপহৃতরা মোবাইল ফোনে পরিবারকে জানালে বিভিন্ন বিকাশ নাম্বারে কিছু অর্থ পাঠানো হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে তদন্ত শুরু করেন তারা।
পরে অভিযান চালিয়ে ৯ অপহরণকারীকেই আটক করে পুলিশ। সংঘবদ্ধভাবে এ চক্রটি বিভিন্ন অপরাধ করতো বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন।
উদ্ধারের পর বেলাল ও ইয়াছিনকে দুবাইগামী এয়ার এরাবিয়ার ফ্লাইটে তুলে দেয়া হয়। আটককৃত নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে










