পটিয়ায় চোরাই মহিষ সহ আটক ৬
- আপডেট সময় : ০১:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় কেলিশহর এলাকায় মহিষ চুরি করে পিক-আপে তুলে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে হাতেনাতে অাটক করার খবর পাওয়া গেছে।
পটিয়া থানা সূত্রে জানা যায়, অাজ সোমবার ভোররাত তিনটার দিকে একটি পিকঅাপ সহ ছয় জনকে অাটক করা হয়েছে।
অাটককৃতরা হলেন সুজন(২০) পিতা মৃত অাবদুল মালেক গুচ্ছ গ্রাম কেলিশহর পটিয়া, পারভেজ(২৫) পিতা অালমগীর গুচ্ছ গ্রাম কেলিশহর পটিয়া, সাইম (১৮) পিতা জসিম উদ্দিন গুচ্ছ গ্রাম কেলিশহর পটিয়া, অালমগীর (২৬) পিতা অাবদুর রশিদ চরম্বা লোহাগড়া, অাবদুস ছবুর(৩৫) পিতা সুলতান আহমদ, চরম্বা লোহাগড়া, জামাল হোসেন (২৬) পিতা অাহমদ মিয়া, উত্তর ছদহা সাতকানিয়া।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, পটিয়া থেকে মহিষ চুরির সময় পাঁচ চোরকে পিক-আপসহ গ্রেফতার করেছে টহল পুলিশ।
তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে চোরেরা জানিয়েছেন, চোরাই মহিষগুলো লোহাগাড়ায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা দিয়েছে । এর অাগে তরা অামাদের টহল পুলিশের হতে ধরা পড়ে যায়।
পটিয়া থানার উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, পশু চুরি করাই তাদের পেশা। কেলিশহর গুচ্ছগ্রামটি পশু চুরির জন্য নিরাপদ এলাকা হিসাবে তারা ব্যাবহার করে অাসছে অনেক অাগে হতে। এবার তারা পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে। এসময় পিক-আপটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।










