রাঙামাটিতে এমএন লারমা গ্রুপের দুই কর্মী গুলিতে নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের দুই কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কজোইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিপেন চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কজোইছড়ি গ্রামে এমএন লারমা গ্রুপের দুই কর্মী রিপেন ও বর্ষন অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অতর্কিতে গুলি করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় পুলিশ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধারের জন্য গেছে।
বাঘাইছড়ি থানার ইনচার্জ (ওসি) এমএ মনজুর বলেন, ঘটনাটি আমরা জানতে পেরেছি, তবে যেখানে ঘটনা ঘটেছে এলাকাটি খুবই দুর্গম। মরদেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুফি উল্লাহ বলেন, রিপেন চাকমা ও বর্ষণ চাকমাকে রাতে কোনো এক সময় সন্ত্রাসীরা গুলি করে হত্যা। ঘটনা জানার পর বাঘাইছড়ি থানা পুলিশ ও বিজিবি সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাঙামাটিতে এমএন লারমা গ্রুপের দুই কর্মী গুলিতে নিহত

আপডেট সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯