আব্দুল করিম চট্রগ্রাম মহানগর:
চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন ফরেষ্ট গেইট এলাকায় অভিযান চালিয়ে ২টি ছোরাসহ মোঃ আরিফ প্রকাশ আসিফ চোরা(২৬), মোঃ আরমান(২৪), মোঃ রবিউল আলম প্রকাশ রবিন(২০) ও আল-সাহিন আব্দুল্লাহ রিজভী(১৯) নামের ৪জন দুস্কৃতিকারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, ৩০ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এএসআই দাউদ খান, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ফরেষ্ট গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এসময় তল্লাশী করে তাদের কাছ থেকে ২টি ছোরা উদ্ধার করা হয়।
১নং আসামী মোঃ আরিফ প্রকাশ আসিফ চোরা(২৬) এর বিরুদ্ধে সিএমপি’র চকবাজার থানার মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারধীন আছে বলেও জানা যায়।।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।