এস.এইচ.জুনাঈদী, বোয়ালখালী:
বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা বড়ুয়ার ট্যাঁক শহীদ রমেশ ভিটের অশোক বড়ুয়ার বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
৫ অক্টোবর রাত ১২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকান্ডের ঘটে। এতে মূল্যবান জিনিষপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ পরিবার।
সরেজমিনে পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, অগ্নিকান্ডের খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুঁটে আসে এবং ঘন বসতিপূর্ণ এ ভিটের অন্য ৮/১০ টি পরিবারকে প্রবল চেষ্টার মাধ্যমে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করে। তাদের এই প্রচেষ্টার ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে এলাকাটি রক্ষা পেলেও শহীদ রমেশের মূল ভিটের উপর বসবাসরত মৃত মনিন্দ্র লাল বড়ুয়ার দুস্থ ছেলে অশোক বড়ুয়ার পরিবারটি অাগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়।সবকিছু হারিয়ে এখন খোলা অাকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।
খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবদুল মান্নান মোনাফ ও ইউপি সদস্য অরুন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে নগদ অর্থ প্রদান করেন এবং সংশ্লিষ্ট সরকারী দপ্তরের মাধ্যমে অারো সহায়তার অাশ্বাস দেন।
এছাড়াও অগ্নিকান্ডের খবর পেয়ে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ প্রদান করে দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে ছুটে আসেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের কার্যকরী সভাপতি ব্যাংকার দুলাল বড়ুয়া, সহ- সভাপতি রাজবিহারী বড়ুয়া, সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, যুগ্মসাধারন সম্পাদক অধীর বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল বড়ুয়া, সহ- প্রচার সম্পাদক বাবুল বড়ুয়া, সহ অর্থ সম্পাদক রাহুল বড়ুয়াসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
ক্ষতিগ্রস্থ পরিবারের দুস্থকর্তা অশোক বড়ুয়া জানান, অর্থভাবে থাকলেও ২ কন্যা সন্তানকে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করাচ্ছি। কোন রকমে দিনের খাবার দিনে অায় করে খায়। এরিমধ্যে এ ভয়াবহ অগ্নিকান্ড অামার সর্বস্ব কেড়ে নিয়েছে। এখন অামি পরিবার পরিজন নিয়ে চোখে অন্ধকার দেখছি।