চট্রগ্রাম নগরীর চকবাজার এলাকায় সিগারেটের অবশিষ্টাংশ থেকে ‍পুঁড়ে গেল রিকশা গ্যারেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ ১৭২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্রগ্রাম নগরীর চকবাজারে একটি রিকশা গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়াও গ্যারেজ সংলগ্ন পাশাপাশি দুটি দোকানও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ধনিয়ার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
ক্ষতিগ্রস্ত গ্যারেজের মালিক সুমন মজুমদার বলেন, গ্যারেজ বন্ধ থাকায় তিনি আনোরায়ায় তার নিজ বাড়িতে ছিলেন। গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে তিনি বাড়ি থেকে ছুটে আসেন।

তার গ্যারেজের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেন ক্ষতিগ্রস্ত মালিক। তিনি বলেন, তার দোকানে একটি টিভি, একটি মোটর সাইকেল, নগদ টাকা ও প্রয়োজনীয় ফাইল ‍পুঁড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, সিগারেটের অবশিষ্টাংশ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে একটি রিকশা গ্যারেজে আগুন লাগে। পরে ওই গ্যারেজের পাশাপাশি দুটি দোকানেও তা ছড়িয়ে পড়ে।খবর পেয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কন্ট্রোল রুম সূত্র জানায়, অগ্নিকাণ্ডে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তবে পাশ্ববর্তী ফুল ও ক্রোকারিজের দোকানের প্রায় পাঁচ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্রগ্রাম নগরীর চকবাজার এলাকায় সিগারেটের অবশিষ্টাংশ থেকে ‍পুঁড়ে গেল রিকশা গ্যারেজ

আপডেট সময় : ০৮:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯