Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল সহ বিপুল পানীয় উদ্ধার

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল সহ বিপুল পানীয় উদ্ধার

সন্দ্বীপে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল সহ বিপুল পানীয় উদ্ধার

সন্দ্বীপ প্রতিনিধি:
সন্দ্বীপের শিবের হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে। এসময় একটি হোটেল থেকে বিপুল পরিমাণ এনার্জি ড্রিংকস উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস কর্মকর্তা মো. এমদাদুল হক উপস্থিত ছিলেন। বুধবার রাত আটটায় শিবের হাটের একটি জালের দোকানে অভিযান চালিয়ে ৫০ বান্ডেল কারেন্ট জাল উদ্ধার করা হয়।

এ সময় আইন অমান্য করে অবৈধ ভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে মো.কামালকে ৩ হাজার টাকা জরিমানা করেন। পরে জাল গুলো আগুনে পোড়ানো হয়। এসময় আলিফ হোটেল থেকে অনুমোদনহীন ৮৪ টি এনার্জি ড্রিংকস ক্যান উদ্ধার করা হয়। অনুমোদনহীন পণ্য বিক্রির অপরাধের প্রাথমিকভাবে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মামুন বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিপুল পরিমাণ কারেন্ট জাল সহ অনুমোদনহীন পানীয় উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক ভাবে জরিমানা করে সতর্ক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here