কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরন
- আপডেট সময় : ০৪:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ১৭৩ বার পড়া হয়েছে
বোয়ালখালী প্রতিনিধি:-
মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ছাত্রজীবন। ছাত্রজীবন হলো জীবন গড়ার উপযুক্ত সময়। ছাত্রজীবনে ছাত্ররা যেমন কারিগরি, নৈতিক ও সাধারণ শিক্ষাসহ বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করে, তেমনি এই সময় নিজের প্রতিভা, চরিত্র ও মানবিক গুণাবলি বিকাশ করারও যথেষ্ট সুযোগ পায়। প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত এই সময়টা কাজে লাগানো।
১১ অক্টোবর শুক্রবার,বিকালে মানবিক সংগঠন অালোর শক্তি,কতৃর্ক অায়োজিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে
প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন সোহেল।
মোঃ সাজ্জাদ হোসেন লিটন এর সভাপতিত্বে ও ইমরান হোসেন রানা,র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন,মোঃ জিয়াউর রহমান সবুজ, প্রধান বক্তা ছিলেন,মোঃ শওকত হোসেন,বিশেষ অতিথি ছিলেন,সংরক্ষিত মহিলা মেম্বার রমা ভট্টাচার্য্য,মোঃ মনজুর হাসান,মইনুল ইসলাম কালু,জফুর অালম,অাবদুল্লাহ অাল মামুন,ইকবাল হোসেন, জসিম উদ্দিন,জামাল উদ্দিন, প্রমূখ।
পিএসসি,জেএসসি ও এসএসসি ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করেন,










