টেকনাফে নগদ টাকা ও ইয়াবাসহ এক মহিলা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪০:২০ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯ ১২৬ বার পড়া হয়েছে
জসিম উদ্দিন, টেকনাফ:
টেকনাফে র্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র ও গুলিসহ এক মহিলাকে আটক করেছে।
সূত্র জানায়, শনিবার ১২ অক্টোবর ভোররাত সাড়ে ৪টায় র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ সদর ইউপির হাতিয়ার ঘোনার গফুরের বাড়িতে অভিযান চালিয়ে ৬২হাজার ৪শ পিস ইয়াবা, নগদ ৭লাখ ৭০হাজার টাকা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদাসহ মোঃ গফুরের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে।
আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের পৃথক ২টি মামলা দায়ের পর উদ্ধারকৃত মাদক, নগদ টাকাসহ অন্যান্য অস্ত্রাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।










