পটিয়ায় হাইওয়ে পুলিশের অ্যালকোহল ডিটেক্টর ডিভাইস দিয়ে অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ
মাতাল অবস্থায় গাড়ী চালানো রোধ করতে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ একটি নতুন অ্যালকোহল ডিটেক্টর ডিভাইস দিয়ে অভিযান শুরু করেছে।আজ মঙ্গলবার ১০টার দিকে পরীক্ষা মূলক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার বাদামতল ও ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, প্রথম বারের মত এ্যালকোহল সনাক্তকারী ডিভাইসটি পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে। চীন থেকে আমদানিকৃত ডিভাইসটি যানবাহন চালকদের অ্যালকোহল গ্রহণের মাত্রা পরীক্ষার জন্য দেশজুড়ে হাইওয়ে পুলিশকে সরবরাহ করা হয়। মূলত মাতাল অবস্থায় গাড়ী চালানো রোধে হাইওয়ে পুলিশ দেশে আইন প্রয়োগের জন্য একটি নতুন ডিভাইস নিয়ে যাত্রা শুরু করেছে।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক জানান, অ্যালকোহল ডিটেক্টর ডিভাইসটি দিয়ে প্রথম বারের মত আমরা পরীক্ষামূলক অভিযান শুরু করেছি। কোন চালক যদি মদ্যপান করে গাড়ী চালাই তার বিরুদ্ধে উক্ত ডিভাইসের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তি ববস্থা গ্রহণ করা হবে।

এদিকে এই ডিভাইসটি দিয়ে পরীক্ষা করার পর ট্রাক ড্রাইভার জালাল উদ্দীন জানান, ক্রসিং হাইওয়ে পুলিশের সদস্যরা প্রতিদিন গাড়ীর বিভিন্ন কাগজপত্র চেক করার নামে চাঁদাবাজি করে থাকে। বিশেষ করে খরনা ও বাদামতল এলাকায় এ চাঁদাবাজি করে। এ নতুন ডিভাইসটির নাম দিয়ে চালকদের আরো বেশি হয়রানি ও চাঁদাবাজি করবে। এ ডিভাইসটি যেন সঠিকভাবে ব্যবহার করা হয় তা উদ্ধর্তন কতৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটিয়ায় হাইওয়ে পুলিশের অ্যালকোহল ডিটেক্টর ডিভাইস দিয়ে অভিযান

আপডেট সময় : ০৭:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯