চট্টগ্রাম আওয়ামীলীগের বর্ধিত সভা নিয়ে ৬ নেতার বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯ ১৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম চট্রগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ ও পার্বত্য তিন জেলা আওয়ামী লীগের বিভাগীয় বর্ধিতসভা আয়োজনের প্রস্তুতি নিয়ে তিন জেলা আওয়ামী লীগের ছয় নেতা বৈঠক করেছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম উপস্থিত ছিলেন।

আগামী ২৭ অক্টোবর সকালে নগরীর দি কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে নগর, উত্তর, দক্ষিণ জেলা ও তিন পার্বত্য জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকমণ্ডলী, ওয়ার্ড, থানা, উপজেলা, ইউনিট ও ইউনিয়ন কমিটির নেতারা উপস্থিত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।

সভায় চট্টগ্রাম আসনের সাংসদরাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম আওয়ামীলীগের বর্ধিত সভা নিয়ে ৬ নেতার বৈঠক

আপডেট সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯