চট্টগ্রাম নগরীর বায়েজিদে আতুরার ডিপো এলাকায় ইয়াবাসহ গ্রেফতার ১ জন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে
আব্দুল করিম চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকার খাবার মেলা হোটেলের সামনে অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবাসহ মো. সালাউদ্দিন ওয়াহিদ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।
আজ রোববার (২০ অক্টোবর) দুপুর সোয়া ১টায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ওয়াহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।










