আগামী কাল কক্সবাজার রামু’র কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ৯৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজার:
কক্সবাজার রামু’র বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী কাল বুধবার ২৪ অক্টোবর। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বিশেষ অতিথি থাকবেন কক্সবাজারের জেলা প্রশাসক মো কামাল হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা, রামু উপজেলার সহকারি কমিশনার(ভূমি) চাই থোয়াইহ্লা চৌধুরী, রামু থানা অফিসার ইনচার্জ মো আবুল খায়ের, রামু থানার ওসি (তদন্ত) এস এম মিজানুর রহমান ও রামু উপজেলার ১০ ইউনিয়নের স্ব স্ব চেয়ারম্যানরা।

ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ আয়োজিত ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম জানান, এ বছর প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকাদল অংশ নিয়েছে। বিগত ৩ অক্টোবর এ প্রতিযোগীতার উদ্বোধন করা হয় এবং গত ১৭ অক্টোবর দ্বিতীয় রাউন্ডের খেলা শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। আগামীকাল ২৪ অক্টোব ফাইনাল খেলার মধ্য দিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। এই ফাইনাল খেলা সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, প্রতিযোগী নৌকাদল, ক্রীড়ামোদি সকল দর্শকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী কাল কক্সবাজার রামু’র কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা

আপডেট সময় : ০৯:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯