কর্ণফুলীতে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে ট্রাকে’র ধাক্কা, আহত ১
- আপডেট সময় : ০৩:২২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ ১৬১ বার পড়া হয়েছে
আব্দুল কাইয়ুম, চট্টগ্রামঃ
কর্ণফুলী উপজেলার মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির তাৎক্ষণিক নাম ঠিকানা জানা যায়নি।
ঘটনাস্থল থেকে উপজেলা ছাত্রলীগের এম. সাইফুদ্দীন নামের এক নেতা জানান, শুক্রবার আনুমানিক রাত ১টার দিকে কলেজ বাজার এলাকায় চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালক ট্রাকটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু ট্রাকটি একটি সিএনজিকে পিছন দিক থেকে ধাক্কা দেয় । এতে সিএনজির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে সিএনজি চালক গুরুতর আহত হয়।
ঘটনাস্থলে থাকা কর্ণফুলী থানার পুলিশ কর্মকর্তা (এস আই) এনামুল হক বলেন , এ ঘটনায় সিএনজি চালক গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে । এবং ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে।










