Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্রগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় ছুরির আঘাতে যুবক খুন

চট্রগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় ছুরির আঘাতে যুবক খুন

চট্রগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় ছুরির আঘাতে যুবক খুন

আব্দুল করিম চট্রগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার মালিপাড়া রেল স্টেশনের পাশে ছুরিকাঘাতে জসিম নামের এক যুবক খুন হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) ভোর ৩টায় এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো একজন। নিহত জসিম কক্সবাজার জেলার টেকনাফ থানার ৭ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার মো. ইদ্রিসের ছেলে। তবে আহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।

গান বাজানোকে কেন্দ্র করে বন্ধুদের মাঝে কথা কাটাকাটি হয় বলে জানিয়েছেন নিহতের মামা জাহেদ হোসেন। তিনি আরো জানান, এক পর্যায়ে জসিমকে এক বন্ধু মাথায় ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জসিম বাজারে মাছ পরিস্কারের কাজ করতেন। গত কয়েক মাস আগে বিয়ে করেছিল সে। স্ত্রী নিয়ে নগরীর আকবরশাহ ফিরোজশাহ কলোনিতে বসবাস করতেন জসিম।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ হোসেন জানান, আকবারশাহ থেকে আহত দুই যুবককে চমেক হাসপাতালে আনা হয়। তার মধ্যে জসিম নামে এক যুবকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনের নাম জানা যায়নি। তিনি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান নায়েক হামিদ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here