বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষ্যে র্যালী ও সমাবেশ অনুষ্টিত
- আপডেট সময় : ০২:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ ১২২ বার পড়া হয়েছে
মুহাম্মদ মুহিব্বুর রহমান হীরন, বাঁশখালীঃ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঁশখালীতে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে ২০১৯।
শনিবার (২৬ অক্টোবর) কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে সকালে বাঁশখালী থানা কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম (১৬) বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
পরে সকাল সাড়ে ৯টায় বাঁশখালী থানা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে গিয়ে সমাবেশ ও অতিথিদের বক্তব্য রাখার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম (১৬) বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম মজুমদার, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব ও বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী।










