Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ পটিয়াকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দৃঢ় প্রত্যয়

পটিয়াকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দৃঢ় প্রত্যয়

পটিয়াকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার দৃঢ় প্রত্যয়

পটিয়া প্রতিনিধিঃ
পটিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল চৌধুরী বলেছেন পটিয়াকে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে পুলিশ ও জনতার সম্পর্ক আরো বেশি জোরদার করার দরকার। এতে পুলিশ-জনতা মিলেমিশে কাজ করলে সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পাবে মানুষের সাথে সেতু বন্ধন তৈরী করতে হবে এর জন্য । তিনি বলেন বর্তমান সরকারের সময়ে সাধারণ মানুষ থানায় এসে যাতে কোন ধরনের হয়রানির শিকার না হয় সে ব্যাপারে আরো সতর্ক হয়ে কাজ করার আহবান জানান।

আজ ২৬ অক্টোবর শনিবার দুপুরে পটিয়া থানার চত্বরে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে এক আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন। এতে সভাপতিত্ব করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন।

পটিয়া থানার সেকেন্ড অফিসার( সিপি ও) এস আই খালেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান,পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল ইসলাম, বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু,আশিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম. হাসেম, কচুয়াই ইউনিয়ন চেয়ারম্যান ইনজামুল হক জসিম, কাশিয়াইশ ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম ,৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম. খোরশেদ গণি,৬ নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম,৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দীন বেলাল,৮ নং ওয়ার্ড কাউন্সিলর এম.এ. মন্নান, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সৈয়দ, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, বুলবুল আক্তার, শওগত আকবর মেম্বার, মহিলা মেম্বার শাহিন আক্তার, কোহিনুর আক্তার, আজিমুল হক, ফৌজুল কবির কুমার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here