চট্টগ্রাম কলেজে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের অনুসারীদের হামলার শিকার হয়েছেন ওই কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন। রাজনীতি না করার কথা জানালে তার উপর হামলা চালানো হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, কলেজে পরীক্ষা চলাকালীন সময় ইমাম হোসেনকে ডেকে পাঠায় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ। তখন ওই শিক্ষার্থী যেতে রাজি না হলে সুভাষ মল্লিক সবুজ নিজে এসে তার দলে রাজনীতি করতে বলে। উত্তরে শিক্ষার্থী ইমাম হোসেন রাজি না হওয়ায় তার উপর চড়াও হন এ নেতা। এক পর্যায়ে তাকে মারধর করতে থাকে এবং তার দলে রাজনীতি না করলে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী বলেন, আমি তো ১টা পর্যন্ত কলেজে ছিলাম। এমন কোনো ঘটনার খবর তো শুনিনি। খোঁজ নিয়ে দেখছি।

ইতিহাস বিভাগের ছাত্র মো. মিজান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের সহকর্মী আগে সুভাষ মল্লিক সবুজের সাথে রাজনীতি করতেন। দল থেকে ফিরে আসায় তার উপর এ হামলা চালানো হয়।

চট্টগ্রাম কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন বলেন, হামলার  শিকার এক শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছে।

এ ব্যপারে কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সুভাষ মল্লিক সবুজের ফোনে বারবার কল দিয়েও তাকে পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম কলেজে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলা

আপডেট সময় : ০৭:৩১:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯