Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ গাউছুল আজম, আরবানে ঝটিকা অভিযান

গাউছুল আজম, আরবানে ঝটিকা অভিযান

গাউছুল আজম, আরবানে ঝটিকা অভিযান

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চিকিৎসকদের উপস্থিত পান স্বাস্থ্য পরিচালক
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর আজ শনিবার (২৬ অক্টোবর) নগরীর শেরশাহ্ কলোনী, গাউছুল আজম এবং রৌফাবাদ আরবান ডিসপেনসারীতে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদেরকে উপস্থিত পান। পরিদর্শনকালে তিনি এই আরবান ডিসপেনসারীগুলোর চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে তিনি জানান, চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য বিভাগ কর্তৃক সর্বমোট ৮টি আরবান ডিসপেনসারী পরিচালিত হয়। শহুরে জনগোষ্ঠির কাছে সরকারী চিকিৎসা সেবা এবং পথ্য পৌঁছে দিতে এই আরবান ডিসপেনসারীগুলোর গুরুত্ব অপরিসীম। এই সকল প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কাছে প্রাথমিক ও বয়সন্ধি স্বাস্থ্য সেবা সহজলভ্য হওয়ায় একদিকে যেমন সরকারী হাসপাতাল সমূহে রোগীর সংখ্যা কমেছে, তেমনি ভাবে কিশোরীদের সংক্রামক রোগ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here