Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ একুশে পত্রিকার সম্পাদককে প্রকাশ্যে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

একুশে পত্রিকার সম্পাদককে প্রকাশ্যে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

একুশে পত্রিকার সম্পাদককে প্রকাশ্যে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বোয়ালখালী প্রতিনিধি:
একজন সাংবাদিককে হুমকি দেয়া মানে সকল সাংবাদিকদের হুমকি দেয়া। তাই প্রশাসেন কাছে অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও হুমকি দাতার বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন মানববন্ধনে বক্তারা

আজ বিকাল ৪ টায় মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র( আসক ফাউন্ডেশন)বোয়ালখালী শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রিপনের সঞ্চালনায় বোয়ালখালী প্রেস ক্লাবের সামনে একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারকে রাঙ্গুনিয়া উপজেলার যুবলীগ নেতা আরজু সিকদার কর্তৃক প্রকাশ্যে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য প্রদান করেন,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাংবাদিক স.ম রবিউল হোসাইন, প্রচার সম্পাদক প্রভাস চক্রবর্তী।

এতে আরো উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম,সি প্লাস টিভির বোয়ালখালী প্রতিনিধি ইয়াসিন চৌধুরী, সৃষ্টি টিভির বোয়ালখালী প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক প্রথম ভোর বোয়ালখালী প্রতিনিধি আবু নাঈম, চাটগাঁ সময় প্রতিনিধি জয়নুল আবেদীন, আবু তালেব,আজাদ হোসেন,গিয়াস উদ্দিন,নজরুল ইসলাম রোকেয়া বেগম, রোকসানা বেগম, সোহেল আজাদ সহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here