নগরীর পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ ‘মেশিন মনির’ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে সাত মামলার আসামি মো. মনির প্রকাশ মেশিন মনিরকে (৩২) অস্ত্রসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতার মো. মনির প্রকাশ মেশিন মনির কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড মাঠ এলাকার মো. কালা মিয়ার ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন বলেন, পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে সাত মামলার আসামি মো. মনির প্রকাশ মেশিন মনিরকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে।

মো. মনির প্রকাশ মেশিন মনিরের বিরুদ্ধে কোতোয়ালী ও খুলশী থানায় সাতটি মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসিফ মহিউদ্দীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নগরীর পলোগ্রাউন্ড জামে মসজিদের সামনে থেকে অস্ত্রসহ ‘মেশিন মনির’ গ্রেফতার

আপডেট সময় : ০৯:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯