Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ কক্সবাজারের চৌফলদন্ডীর ওয়ার্ল্ড মেম্বার একরামের লাশ মিললো হাসপাতাল মর্গে

কক্সবাজারের চৌফলদন্ডীর ওয়ার্ল্ড মেম্বার একরামের লাশ মিললো হাসপাতাল মর্গে

কক্সবাজারের চৌফলদন্ডীর ওয়ার্ল্ড মেম্বার একরামের লাশ মিললো হাসপাতাল মর্গে

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার একরাম মিয়া প্রকাশ একরাম মেম্বারের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাওয়া যায় বলে জানা যায়। মেম্বার আকরাম গত ২৯ অক্টোবর কক্সবাজার সদর উপজেলার গেইট থেকে নিখোঁজ হয়েছিলেন। তার ছোটভাই নূরুল আজিমের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক এইচ এন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার ৩ টার দিকে কক্সবাজার শহরের বড়ছড়া এলাকা থেকে তার মৃতদেহটি উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন। একরাম মিয়ার ছোটভাই নূরুল আজিমের জানান, গত ২৯ অক্টোবর সদর উপজেলা পরিষদের গিয়েছিলেন একরাম মিয়া মেম্বার। সেখান থেকে সকাল ১১টায় একদল সাদা পোশাকধারী নোহা গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়। সেই সময় থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি তার আত্মীয় স্বজন। এরই মধ্যে আজ বৃহস্পতিবার বিকালের দিকে তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পড়ে থাকার খবর পায় পরিবারের লোকজন। তারা হাসপাতাল মর্গে এসে নিশ্চিত হন লাশটি নিখোঁজ হওয়া মেম্বার একরামের। তার শরীরে গুলি চিহ্ন (আঘাত) রয়েছে বলে জানান ছোট ভাই নূরুল আজিম।

নিহত একরাম মেম্বারের দুই স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। থানা সূত্র জানা গেছে একরাম মিয়া কক্সবাজার সদর মডেল থানা, কোর্টের একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here