চট্টগ্রাম ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর বিডি অফিসে দুর্ধর্ষ চুরি
- আপডেট সময় : ০৯:২৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯ ২৭৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম ট্রিবিউন ডেস্কঃ শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নং গেটস্থ ওয়াহেদ মার্কেটের ৩য় তলায় ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর বিডি অফিসে দুর্ধর্ষ চুরি হয়।চোরেরা ল্যাপটপ, বড় ভিডিও ক্যামেরা,ছোট ক্যামেরা,স্ক্যানার,কম্পিউটার, টাকাসহ মুল্যবান কাগজপত্র চুরি করে নিযে যায় । ন্যাশনাল নিউজ টোয়েন্টিফোর বিডি ডটকম এর সম্পাদক কাজী হুমায়ুন কবির জানান, গত রাত বারোটায় আমি অফিস বন্ধ করে যাই, সকালে অফিস খুলে দেখি দেওয়াল কেটে প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় । এই ব্যাপারে পাঁচলাইশ থানাকে অবগত করলে তারা পুলিশ পাঠান।মামলার প্রক্রিয়া চলছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মালামাল উদ্ধারে তৎপরতা চলছে । পত্রিকা অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনায় অনলাইন এডিটরস ক্লাব,চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠন দুর্ধর্ষ চুরির ঘটনায় তীব্র নিন্দা জানান এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।










