নগরীর আগ্রাবাদের কর অঞ্চল-২ সার্কেল কার্যালয়ে ঘুষের টাকাসহ আয়কর কর্মকর্তা আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯ ২৮১ বার পড়া হয়েছে
আব্দুল করিম চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের কর অঞ্চল -২, সার্কেল ৩১-এর কার্যালয় থেকে ঘুষ নেয়ার সময় আয়কর পরিদর্শক মো. রেজাউল করিমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। তাকে আটক করার বিষয়টি দুদক সাজেকা- চট্টগ্রাম -১-এর উপ-পরিচালক লুৎফর কবির নিশ্চিত করেছেন।










