কক্সবাজারে ইয়াবা মামলায় এক রোহিঙ্গার ৫ বছর কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯ ১৪৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম এ সাত্তার, কক্সবাজারঃ
কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (২য়) আদালতে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফয়সাল নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৫ বছরের কারাদন্ডসহ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেয়া হয়।

আজ সোমবার ১১ নভেম্বর দুপুরে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে। আদালত সুত্রে জানা যায়, ২০১৮ সালে টেকনাফস্থ ২ বিজিবির চেকপোস্টে তল্লাশীকালে ১৫ হাজার ৮৫ ইয়াবাসহ আটক হন ফয়সাল। পরে তার বিরুদ্ধে নায়েক ফজলুল হক বাদী হয়ে মামলা করেন। ওই মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজারে ইয়াবা মামলায় এক রোহিঙ্গার ৫ বছর কারাদন্ড

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯