Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ টেকনাফে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টেকনাফে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

টেকনাফে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলা যুবলীগের উদ্যোগে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় পৌরসভার শাপলা চত্বরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি ও পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদতুর রহিম বাদল, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোস্তাক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান, উপ দপ্তর সম্পাদক মাহবুবুল আলম মাবু, সহ সম্পাদক সৈয়দ হোসেন, সদস্য মুজিবুর রহমান খোকন, বশির আহমদ, আবদুল করিম লুলু, কবির আহমদ, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হোছন আহমদ কাউন্সিলর, মোহাম্মদ আবদুল্লাহ, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক, সাঃ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক আমজাদ হোসেন খোকন, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাঃ সম্পাদক আনোয়ার হোসেন, সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, সাঃ সম্পাদক নুরুল আলম, শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সাঃ সম্পাদক মোহাম্মদ আমিন প্রমূখ।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ৭টায় পৌরসভার শাপলা চত্বরস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় খতমে কোরআন, সকাল ১০টায় দোয়া মাহফিল এবং বিকাল বেলা আলোচনা সভা পরবর্তী কেক কাটার মধ্য দিয়ে উপজেলা যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা প্রাণের এই যুব সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here