চট্রগ্রাম মহানগরের টাইগারপাস মোড়ে বাস উল্টে আহত ৬
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ১৪০ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গাড়ি ওভারটেক করতে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল ৪টার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানান, দেওয়ানহাটগামী ৪ নম্বর রুটের একটি বাস টাইগারপাস এলাকায় আসলে অন্য আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গাড়িটি ওল্টে যায়। এতে আহত হয় ছয় যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জনকে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।










