শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষার ফর্ম বিতরণ শুরু
- আপডেট সময় : ০১:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯ ২৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক ও শিক্ষামূলক সংগঠন জ্ঞানের মশাল’র উদ্যোগে ৪র্থ থেকে ৯ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের নিয়ে “শেখ রাসেল স্মৃতি” বৃত্তি আয়োজন করা হয়েছে।
নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ২৫ শে ডিসেম্বর সকাল ৯ টায় এ পরীক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফর্ম জমাদানের শেষ তারিখ ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
শেখ রাসেল স্মৃতি বৃত্তি পরীক্ষার প্রধান উপদেষ্টা ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী জিয়াউল হক সুমন অত্র এলাকার সকল প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের বৃত্তিতে অংশগ্রহণ করার আহ্বান জানান এবং প্রতিটি স্কুলের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক মহোদয়কে “শেখ রাসেল স্মৃতি” বৃত্তি তে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
শেখ রাসেল স্মৃতি বৃত্তি তে ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে আজাদ হোসেন রাসেল কে আহ্বায়ক এবং ইফতেখার জিসান কে সদস্য সচিব করে বাকিদের পরিচালনা কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
বৃত্তি আহবায়ক আজাদ হোসেন রাসেল জানান, তিনি তার সংগঠন এর সকল সদস্যদের নিয়ে সৌন্দর্য ও শৃঙ্খলার মাধ্যমে উন্নতমানের সাড়া জাগানো বৃত্তি সকলকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন।
বৃত্তি সদস্য সচিব ইফতেখার জিসান বলেন, সংগঠন এর সদস্যদের নিয়ে ৩৯ নং ওয়ার্ড এর সকল প্রতিষ্ঠান এ ফর্ম বিতরন করছি, প্রত্যেক ছাত্রছাত্রীদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফর্ম সংগ্রহ করার আহ্বান জানাচ্ছি। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে উন্নতমানের বৃত্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এতে প্রতিটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এর সহযোগিতা কামনা করছি।










