চালের পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১৫৭ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় চালের দাম বৃদ্ধি অব্যহত
চালের পর্যাপ্ত মজুত আছে, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: খাদ্যমন্ত্রী
গত বোরো মৌসুমে চাহিদার চেয়েও বেশি ধান উৎপাদন হয়েছে, তাই বাজারে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই বলে মনে করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তিন দিনের সপ্তম বাপা ফুড-প্রো ইন্টারন্যাশনাল এক্সপো-র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি জানান, কৃষকরা যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য গত বোরো মৌসুমে সরকার অনেক ধান কিনেছে। চলতি আমন মৌসুমেও ৪০০ টাকা মণ দরে কৃষকদের কাছে থেকে সরাসরি ৬ লাখ টন ধান কিনবে সরকার। তিনি বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। এরপরও খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সব ধরনের কৃষিজাত পণ্য রপ্তানি করছে। পাশাপাশি উৎসাহিত করা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের। তবে, কৃষিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব, এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কৃষিমন্ত্রী।
©ইন্ডিপেন্ডেন্ট নিউজ










