চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আগামীর জন্য প্রস্তুত থাকতে বললেন এলজিআরডি মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯ ২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চসিক মেয়র নাছিরকে আগামীর জন্য প্রস্তুত থাকতে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে পছন্দ করি। চট্টগ্রাম শহরকে আধুনিক নগর গড়তে আপনি অনেক কাজ করেছেন। আগামীর উন্নত চট্টগ্রাম গড়তে আপনাকে প্রস্তুত থাকতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) নগরের রেডিসন ব্লু চিটাগং বেভিউ হোটেলে ওয়াসার সুয়্যারেজ প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মেয়র নাছিরের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনি এখনো যুবক, যুদ্ধে যাওয়ার সময় এখন আপনারই। নান্দনিক শহর গড়তে আপনি অনেক কাজ করেছেন। আপনার কাজের প্রতি আমার পুরো সমর্থন রয়েছে।

‘আপনার প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি। আগামীর উন্নত চট্টগ্রাম গড়তে চট্টলাবাসীর আপনাকে প্রয়োজন। আশা করি এই উন্নয়ন কাজের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন।’

মেয়রের উদ্দেশে এলজিআরডি মন্ত্রী বলেন, আপনাকে সহযোগিতা করতে আমার ভালো লাগে। আমি যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী। তাই চট্টগ্রামের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বুঝিয়েছি। এখানের উন্নয়নের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রী বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে আগামীর জন্য প্রস্তুত থাকতে বললেন এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯