চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় বহুতল ভবনে আগুন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ১৬৯ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের গোসাইলডাঙা এলাকার প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আগুনের সুত্রপাত হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সর্ম্পকে জানা য়ায়নি।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, খবর পেয়ে বন্দরের দুইটি ও আগ্রাবাদের একটি গাড়ি ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।










