লোকালয়ে হাতির পাল নির্ঘুম বোয়ালখালীবাসী, পায়ে পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯ ১৫২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহাদাত হোসাইন জুনাঈদী, চট্টগ্রাম:
বোয়ালখালীতে পৃথক পৃথক ঘটনায় হাতির পায়ে পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু। রবিবার সকালে উপজেলার কধুরখীল, সৈয়দনগর ও জ্যৈষ্ঠপুরা এলাকায় এসব ঘটনা ঘটে।

কধুরখীল ইউনিয়ন শরীফ পাড়া এলাকার হাতির আক্রমণে আবদুল লতিফ মিস্ত্রির ছেলে আবু তাহের মিস্ত্রি (৬০), চরণদ্বীপ ইউনিয়নের পূর্ব সৈয়দনগরে মৃত আবদুল মোনাফের ছেলে খরণদ্বীপ বিজান বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকের হোছাইন (৬৫) মারা গেছেন। নিহতের কন্যা ফাহমিনা আফরোজ তারিন জানান, সকালে চাঁন্দারহাট জামে মসজিদের পাশে হাতির পাল বাবাকে (জাকের মাস্টার) আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে হাতির পালটি পাহাড়ের দিকে যাওয়ার পথে শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের আমির পাড়ার আবদুল মাবুদ (৬০) নামে এক কৃষককে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, হাতির আক্রমণে আবদুল মাবুদের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলী আহমদের ছেলে।

এর আগে শনিবার ভোরে বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল দারোগা বাড়ির পেছনে বাগিচায় তিনটি বাচ্চাহাতিসহ ঢুকে পড়ে ৯টি হাতির পাল।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মকর্তারা হাতিগুলোকে কৌশলে সরাতে শনিবার সকাল থেকে একযোগে কাজও শুরু করে।

বোয়ালখালী থানা পুলিশ পরিদর্শক হেলাল উদ্দীন ফারুকী জানান, কড়লডেঙ্গ ও জ্যৈষ্ঠপুরা পাহাড়েতে হাতি দেখা যেত। কিন্তু হাতির পাল লোকালয়ে নেমে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এ আতঙ্ক দূর করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোকালয়ে হাতির পাল নির্ঘুম বোয়ালখালীবাসী, পায়ে পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০১৯