চট্টগ্রামে বাকলিয়ার শীর্ষ সন্ত্রাসী কিরিচ বাবুল গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন মাষ্টারপুল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ভুমি দূস্যু বাবুল (৫৫)কে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ০১টি দেশীয় তৈরী বন্দুক, ০১টি নীল রংয়ের কার্তুজ, ০১টি রামদা, ০১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়।
সোমবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৩৫টি মামলা আছে।
বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মাষ্টারপুল এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় তৈরী বন্দুক, ০১টি নীল রংয়ের কার্তুজ, ০১টি রামদা, ০১টি লম্বা ছুরি সহ মোঃ দিদারুল হক কাজেমী প্রঃ নুরুল ইসলাম বাবুল প্রঃ কিরিচ বাবুল প্রঃ ভুমি দূস্যু বাবুল (৫৫)’কে গ্রেফতার করা হয়েছে।










