কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির গূলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের উখিয়া হতে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চোয়াংখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা সিবিএন-কে জানিয়েছেন, উখিয়ার চোয়াংখালী এলাকায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি পূর্বক কক্সবাজার সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। অজ্ঞাত ব্যক্তির গায়ে হাফ হাতা সাদা গেঞ্জি কালো প্যান্ট পরিহিত ছিল এবং শরীরে গুলির চিহ্ন রয়েছে। বয়স আনুমানিক ৩১ থেকে ৩৫ বছর হতে পারে।

উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পরও লাশটির যদি কোন পরিচয় পাওয়া না যায় প্রশাসনিক অনুমতি নিয়ে আইনানুযায়ী বেওয়ারিশ লাশ হিসাবে এটি দাফন করা হবে।প্রসঙ্গত, গত একমাসে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন এলাকা থেকে এ নিয়ে ৫ টি লাশ উদ্ধার করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কক্সবাজার মেরিন ড্রাইভ রোড থেকে এক অজ্ঞাত ব্যক্তির গূলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯