রবিউল হোসেন, চট্টগ্রামঃ
শিকড় ফাউন্ডেশনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শিকড় ফাউন্ডেশনের ইপিজেড থানা শাখার সাংগঠনিক সম্পাদক ইফতেখার জিসান এর সঞ্চালনায় আজাদ হোসেন রাসেল এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকড় ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন, আমন্ত্রিত অতিথি উত্তম শীল ও বিশেষ অথিথি মোঃ মহসিন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইফুল আমিন ও রাসেল মাহমুদ। আলোচনা সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং ইপিজেড থানা কমিটির পক্ষ থেকে স্পোকেন ইংলিশ (spoken english) কোর্স এর ব্যবস্থা করার অঙ্গীকার করেন৷
পরবর্তীতে ইপিজেড থানা কমিটি বিলুপ্ত করে মোঃ সালাউদ্দিন কে আহবায়ক, সাইফুল আমিন ও মোঃ শাহীন কে যুগ্ন আহবায়ক এবং ইফতেখার জিসান কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয় এবং আগামী ১৫ দিন মধ্যে পূর্নাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়।
এতে আরো উপস্থিত ছিলেন সাফয়াত শুভ,নিশান বড়ুয়া,নুসরাত জাহান,ফয়সাল, শাহরিনা রিমি শরিফুল প্রমুখ।