চট্টগ্রাম সিটি করপোরেশানকে প্রায় ৪ কোটি টাকা কর দিলো গ্রামীণ ফোন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ট্রিবিউন

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম,চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকায় গ্রামীণ ফোনের স্থাপিত টাওয়ারের বকেয়া পৌরকর বাবদ প্রায় ৪ (চার) কোটি টাকার চেক হস্তান্তর করেছে গ্রামীণ ফোন লি.।

চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে গ্রামীণ ফোন লি. ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ রিদোয়ানুর রহমান চৌধুরী সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের কাছে এই করের টাকা হস্তান্তর করেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে এ চেক হস্তান্তর করা হয়।

নগরে গ্রামীণ ফোন স্থাপিত টাওয়ার বাবত ২০১৩-২০১৪ অর্থ বছর হতে ২০১৯-২০২০ অর্থ বছর পর্যন্ত ৭ (সাত) বছরে ৩ কোটি ৮৩ লাখ ৫৭ হাজার ২৫৭ টাকা বকেয়া ছিল।

চসিক মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর দেওয়া ট্যাক্সের মাধ্যমে পরিচালিত হয়। চসিক তার নির্ধারিত পরিস্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন এবং অবকাঠামো উন্নয়ন ব্যতিত শিক্ষা,স্বাস্থ্যসহ বহুমুখি কার্যক্রম পরিচালনা করে নগরবাসিকে সার্বক্ষনিক সেবা দিয়ে যাচ্ছে। করপোরেশনের নাগরিক এই সেবা সচল রাখতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্পেশালিস্ট সাইট একুজিশন ডেভেলাপমেন্ট প্রজেক্ট কর্মকর্তা মাহবুব সালেকীন, গ্রামীণ ফোন লি. চট্টগ্রাম ডিভিশনের প্রধান মো. শরীফ মাহমুদ খান, জেনারেল ম্যানেজার ফিরোজ উদ্দিন, মোহাম্মদ হাসনাত পারভেজ, আবদুল্লাহ আল হারুন শরীফসহ গ্রামীণ ফোনের অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম সিটি করপোরেশানকে প্রায় ৪ কোটি টাকা কর দিলো গ্রামীণ ফোন

আপডেট সময় : ১০:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯