Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর

জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
চট্টগ্রামের মিরসরাইয়ে তিনটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টায় মিরসরাইয়ের দুর্গাপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ইউপি সদস্য এম আলাউদ্দিন বলেন, ‘শুক্রবার রাতে হঠাৎ করে দুর্গাপুর গ্রামের নিজাম উদ্দিন বাচ্চুর বাড়িতে আগুন লাগে। এতে বাচ্চু ও তার দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা আর্থিকভাবে খুবই অস্বচ্ছল।’

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার তানভির আহমেদ বলেন, ‘নিজাম উদ্দিন বাচ্চুর বাড়িতে রান্নাঘরের লাকড়ির চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here