২০ স্বর্ণের বারসহ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯ ১২৬ বার পড়া হয়েছে
আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত অহিদুল আলম নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) রোববার
(৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অহিদুলের বাড়ি হাটহাজারীর চারিয়া এলাকায়।
বিমানবন্দর সূত্র জানায়, অহিদুল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে আসেন। ওই সময় বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় তার কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে গোয়েন্দারা।
তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আটক অহিদুলকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।










