জাবেদ ভূঁইয়া, মিরসরাই:
মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত। সোমবার (৯ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় র ্যালী ও আলোচনা সভা করা হয়।
এসময় বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িত্রী অন্বেষণ বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িত্রী সংবর্ধনা দেওয়া হয়।
অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবর হালিমা বেগম, শিক্ষা ও চাকুরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জয়নব ফেরদৌস আরা চৌঃ, সফল জননী নারী হিসেবে খালেদা পারভীন, নির্যাতন বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা শিউলী বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য জাহানারা বেগমকে ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দীন, উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান, সাবেক পৌর মেয়র এম শাহ্জাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং নাসির উদ্দীনসহ প্রমুখ।