চট্টগ্রাম নগরীর চকবাজারে বহুতল ভবনে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ ১৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:

চট্টগ্রাম নগরের চকবাজারে এসএস টাওয়ার নামে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে চকবাজারের ছয়তলার ওই ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, ছয়তলা ওই আবাসিক ভবনের নিচতলায় ছিল বৈদ্যুতিক সরঞ্জামের দোকান। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনায় কেউ হতাহত হননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নগরীর চকবাজারে বহুতল ভবনে আগুন

আপডেট সময় : ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯