আনোয়ারায় দোকান চুরির ঘটনায় ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ
- আপডেট সময় : ০৯:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ১১৬ বার পড়া হয়েছে
আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাট বাজারে সোমবার রাতে জে আই টেলিকম নামে এক দেকান চুরি হয়।এর আগের দিন রাতে সামনাসামনি আরেকটি লাইব্রেরী দোকানেও চুরি হয়।
এভাবে একের পর এক চুরির ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করছে।
তারা ক্ষোভ প্রকাশ করে ব্যবসায়ীরা বলেন,আমরা প্রতিদিন বাজারে দারোয়ান রাখার জন্য ৫ টাকা করে চাঁদা দিয়ে আসছি।
এভাবে যদি একের পর এক দোকান চুরি হয় আর ৫ টাকা করে চাঁদা দিয়ে লাভ কি।আমরা এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত রাত সোমবার (২৩ ডিসেম্বর) বাজারের ব্যবসায়ী জাহেদুল ইসলাম শুভ’র মালিকানাধীন জে,আই টেলিকম নামের মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি হয়। চোরেরা নগদ এক লাখ টাকা ও একটি এটিএম কার্ড নিয়ে যায়।
এ ছাড়া উপজেলার প্রধান এ বাজারটিতে চারজন পাহারাদার থাকা সত্বেও বার বার চুরির ঘটনা ঘটছে। আজ পর্যন্ত চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। এতে বাজারের ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘ব্যবসায়ীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং চুরির বিষয়টি তদন্ত করে দেখা হবে।’










