চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ১০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার যমুনা ওয়েলের সামনে বাসের ধাক্কায়  এক নারী গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম হাবিবা আক্তার (১৮)। আজ বুধবার (২৫ ডিসেম্বর)  সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।  নিহত হাবিবা আক্তার ইউমিবুদ গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি  কুমিল্লা জেলার লাকসাম উপজেলার তাহেরপুর গ্রামের হাফেজ আহমেদের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ জানান, ইপিজেডে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক গার্মেন্টস  শ্রমিকের  মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে আনা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত

আপডেট সময় : ০৬:৩০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯