“ওসি” টেকনাফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ
“ওসি” টেকনাফ ; কথা বলুন আপনার ওসির সাথে শীর্ষক উম্মুক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ সব ধরনের অপরাধীকে সর্তক করে দিয়ে বলেছেন, আমার জীবনের বিনিময়ে হলেও টেকনাফকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। যারা এখনো এই পথে রয়েছেন তারা এখনো সময় থাকতে সৎপথে ফিরে এসে স্বাভাবিক জীবন-যাপন করুন। অন্যায় কোন অপরাধীর কি পরিণতি ঘটে তা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন বলে সর্তক করে দেন।

২৬ ডিসেম্বর সকাল ১১টায় হ্নীলা বাসষ্টেশনের মাদক অফিসে সর্বস্তরের জনসাধারণের অভিযোগের কথা শুনতে “ওসি” টেকনাফ ; কথা বলুন আপনার ওসির সাথে শীর্ষক উম্মুক্ত অনুষ্ঠান ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকনের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ফাড়ির আইসি নাজমুল, টুআইসি আরিফ, টেকনাফ মডেল থানার এসআই সজীব, হ্নীলা ইউপি মেম্বার ফরিদুল আলম, আবুল হোছন, হ্নীলা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক রেজাউল করিম, হ্নীলা ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম (আলম) প্রমুখ। এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ-গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে হ্নীলা-হোয়াইক্যংয়ের বিভিন্ন এলাকা থেকে আগত ভূক্তভোগী নারী-পুরুষেরা তাদের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে প্রতিকার কামনা করেন। উপস্থিত ওসি প্রদীপ কুমার দাশ সরাসরী এসব প্রশ্নের উত্তর দিয়ে তড়িৎ পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে আগত ছাত্রীদের নিরাপত্তা জোরদার এবং ইভটিজিং এড়াতে পুলিশের একটি নিয়মিত ভ্রাম্যমান টহল দল চালু রাখার আশ্বাস দেন। তিনি মাদক কারবারী এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীসহ যাবতীয় অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে উপরোক্ত কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“ওসি” টেকনাফ

আপডেট সময় : ০৯:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯