Home সর্বশেষ সংবাদ এক্সক্লুসিভ চট্টগ্রাম নগরের আকবরশাহে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের আকবরশাহে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের আকবরশাহে ২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে আকবরশাহ বাজার কলোনি এলাকায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ উচ্ছেদ অভিযান চালায়।

এ অভিযানে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এ এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেছে রেলওয়ে।

রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তা মাহবুবুল করিম জানান, রেলওয়ের জায়গায় দীর্ঘদিন ধরে বসতি নির্মাণ ও বাজারের নাম দিয়ে দখল করে রাখা হয়েছিল। দখল থেকে জায়গালোগুলো উদ্ধার করতে সোমবার থেকে এখানে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here