মোঃ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম বোর্ডে জেএসসিতে পাসের হার ৮২.৯৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার।
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাস করেছে ৮২.৯৩ শতাংশ শিক্ষার্থী। ২০১৮ সালে এ পাসের হার ছিলো ৮১.৫২ শতাংশ।
সে হিসেবে বেড়েছে পাশের হার ১.৪১ শতাংশ।
এবার (২০১৯ সালে) চট্টগ্রাম শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। ২০১৮ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৫ হাজার ২৩১ জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার এ ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের
অধীনে ১ হাজার ২৭১টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪
জন পরীক্ষার্থী।