কর্ণফুলী পুলিশ প্রশাসনের নেতৃত্বে পারকি সমুদ্র সৈকতে মাদক বিরোধী উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহিউদ্দীন মনজুর, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে বিদেশী বোতলে এসিড যুক্ত নকল মদ তৈরী করে একটি মাদক সিন্ডিকেট চক্র দীর্ঘদিন যাবত বিক্রি করে আসছিল। যাদের মধ্যে সেলিম প্রকাশ কুত্তা সেলিম নামের একজন মাদক কারবারীকে আটক করেছিল কর্ণফুলী থানা পুলিশ।

বিগত কিছুদিন আগে পারকি বিচের মাদক ব্যবসায়ী মোঃ নছিমের দোকান থেকে ভেজাল মদ পান করে দুইজন তরুণ মারা যান এবং তিনজনের অবস্থা গুরুতর হয়ে বর্তমানে মেডিকেলে শরাপন্ন ।

এই ঘটনা সুত্রে কয়েকদিন যাবত মাদক বিরোধী অভিযানে নামে কর্ণফুলী থানা পুলিশ প্রশাসন এবং সিএমপির উর্ধবতন কর্মকর্তাগণ।

তার প্রেক্ষিত আজ বৃহস্পতিবার (০২) জানুয়ারি সকালে পারকি বিচে সিএমপির উর্ধবতন কতৃপক্ষের নির্দেশে কর্ণফুলী থানা পুলিশ প্রশাসনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে পূরা পারকি বিচ এলাকার প্রায় ৫০ টি ভ্রাম্যমাণ দোকান এবং মাদকের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়।

এতে নেতৃত্ব দেন কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ ইয়াছির আরাফাত,এবং সহকারী হিসেবে অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন,বন্দর পুলিশ ফাড়িঁর ইনচার্জ এস আই মোঃ শাহ আলম সুমন।

অভিযানের ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ ইয়াছির আরাফাত জানান,আমরা এই বিচ থেকে প্রায় ৫০টির মত অবৈধ দোকান উচ্ছেদ করেছি, এখানে আর কোন ভ্রাম্যমাণ দোকান করতে দেওয়া হবেনা,পারকি বিচে কিছু অসাধু মাদক ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবত ভেজাল মদ বিক্রি করে আসছিল বলে জানা যায় এবং এতে মাদক ব্যবসায়ী নছিমের দোকান থেকে ভেজাল মদ পান করে দুইজন তরুণ মারা যান,কয়েকদিন আগে আমরা সেলিম প্রকাশ কুত্তা সেলিম নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছি এবং নছিমকে আটক করতে আমরা চেষ্টা চালাচ্ছি, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবেনা,আমরা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন,আমরা কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দিবনা একে একে সবাইকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কর্ণফুলী পুলিশ প্রশাসনের নেতৃত্বে পারকি সমুদ্র সৈকতে মাদক বিরোধী উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৪:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০